সানজানা বাপ্পী, মৌলভীবাজার : মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির ৪৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সাধারণ মানুষের মাঝে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ৩১ আগস্ট (সোমবার) দিনব্যাপী উদযাপনের অংশ হিসেবে মৌলভীবাজার ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে অর্ধদিবস-ব্যাপী ফ্রি ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ সেবামূলক ক্যাম্পটি সকাল ৮:৩০ ঘটিকায় শুরু হয়ে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় আসা সেবা গ্রহীতাদের বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা করা হবে। পাশাপাশি উপস্থিত রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাসেবা ও পরামর্শ এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ডায়াবেটিস একটি নীরব ঘাতক ব্যাধি। সচেতনতার অভাব ও অজ্ঞতার কারণে অনেকেই প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত করতে পারেন না, যা পরবর্তীতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণ মানুষের মাঝে প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্তকরণ ও সচেতনতা সৃষ্টি করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিখুঁত ও নির্ভুল রক্তের সুগার পরীক্ষার স্বার্থে সেবা নিতে আসা নতুন রোগীদের সকালে খালি পেটে এসে সেবা নিতে।
মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির এই ফ্রি ক্যাম্পে উপস্থিত হয়ে সর্বস্তরের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ূন রহমান বাপ্পী। সম্পাদকঃ মুঠোফোন নং : ০১৭১১ ০১৯ ১৭৮, ০১৭১৭ ৫৩ ২২ ৫৩, ০১৮১৩ ৭২৫৫১৮, বার্তাঃ মুঠোফোন নং- ০১৭১১-৩১১৯৬৮, humayun_bappy@hotmail.com, any query News Room, humayunrahmanbappy@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।