ফ্লোরিডায় ২শ’ মার্কিন মেরিন সেনা মোতায়েন

ফ্লোরিডায় প্রায় ২শ’ মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার। তারা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে চলমান অভিবাসনবিরোধী অভিযানগুলোতে প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এই মোতায়েন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অনুরোধে প্রথম ধাপে করা হয়েছে। এর মাধ্যমে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-কে সহায়তা দেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রধান অগ্রাধিকার অভিবাসন দমন কার্যক্রম সফল করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ৭০০ সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। আমেরিকার দক্ষিণের অঙ্গরাজ্য লুইজিয়ানা ও টেক্সাসেও অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে।

মার্কিন নর্দার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই মিশনে অংশ নেওয়া সেনা সদস্যরা আইসিই-এর বিভিন্ন স্থাপনায় আইন প্রয়োগের সঙ্গে জড়িত নয় এমন দায়িত্ব পালন করবেন।’

তাদের দায়িত্ব হবে প্রশাসনিক ও লজিস্টিক কাজকেন্দ্রিক। আইসিই হেফাজতে থাকা ব্যক্তিদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ বা হেফাজত প্রক্রিয়ার কোনো অংশে জড়িত থাকতে নিষেধ করা হয়েছে।।

সপ্তাহের শুরুতে ফ্লোরিডায় নতুন এক অভিবাসী আটক কেন্দ্রে পরিদর্শনে যান ডোনাল্ড ট্রাম্প। ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ নামে পরিচিত এই কেন্দ্রটিতে একসঙ্গে ১ হাজার জন পর্যন্ত রাখা যায়।

এ মোতায়েন আসে এক মাসের মাথায়, যখন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৪ হাজার ন্যাশনাল গার্ড সদস্য ও ৭শ’ মেরিন সেনা পাঠায় ট্রাম্প প্রশাসন। আইসিই পরিচালিত অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন। তারা বলেন, সামরিক বাহিনীর ব্যবহার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে, যা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিতে পারত।

তবে ট্রাম্প প্রশাসনের দাবি, অশান্তি দমন এবং ফেডারেল সম্পদ ও কর্মীদের রক্ষা করতেই এই মোতায়েন জরুরি ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন

১

প্রধান নির্বাহী কর্মকর্তার পাল্টা অভিযোগে মৌলভীবাজারে আলোড়ন!

২

মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রশিবিরের ছাত্র ও গণজমায়েত

৩

বাঁচানোর চেষ্টা – শেষ পর্যন্ত মারা গেল মুখপোড়া হনুমান

৪

শ্রীমঙ্গলে চা বাগানে খৈয়া গোখরা- নিরাপদে উদ্ধার

৫

মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

৬

অচল চিকিৎসা সরঞ্জাম, অনুপস্থিতি ও প্রেষণে সেবা ব্যাহত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকসহ ১ম শ্রেণীর ৪৪ টি পদ শূন্য!

৭

মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির উদ্যোগে জাতীয় অধ্যাপক ডাক্তার ইব্রাহিম স্মরণে ফ্রি চিকিৎসা ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৯

৩১ আগস্ট মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

১০

রাজধানী ঢাকায় বৃহত্তর জশনে জুলুস পালিত হবে ১২ই রবিউল আউয়াল

১১

মৌলভীবাজারে মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

১২

বড়লেখায় বনভূমি উজাড় করে পানের জুম – হুমকিতে জীববৈচিত্র্য

১৩

মৌলভীবাজারে প্রশাসন ও বিআরটিএ দপ্তরের রহস্যময় উদারতায় ২-সহস্রাধিক সিএনজি অটোটেম্পুর (টমটম) ৪০ কোটি টাকার ট্যাক্স ফাঁকি!

১৪

মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা

১৫

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ

১৬

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি

১৭

শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

১৮

প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৯

মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহীর অবহেলায় সনদপত্র ও প্রশিক্ষণ বঞ্চিত সহস্রাধিক প্রশিক্ষণ উত্তীর্ণরা

২০