বড়লেখায় বনভূমি উজাড় করে পানের জুম – হুমকিতে জীববৈচিত্র্য

জালালুর রহমান, (বাংলা জাগরণ ডটকম) মৌলভীবাজার জেলার বড়লেখা রেঞ্জের সমনবাগ বনবিটের অন্তর্গত মাঝর ছড়া এলাকায় সংরক্ষিত বনভূমির উভয় পাশে অবৈধভাবে পানের জুম (বরজ) গড়ে তোলার অভিযোগ উঠেছে। একইভাবে মোকাম ছড়ার দুই পাশেও আরও তিনটি পানের জুম তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, ছড়ার দুই পাশের বনভূমি পরিষ্কার করে সেখানে পানের বরজ স্থাপন করা হয়েছে। বাঁশ কাঠ ও জঙ্গল উজাড়ের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রম সংরক্ষিত বনাঞ্চলের ভেতরেই পরিচালিত হচ্ছে। জানা গেছে, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা পঞ্জীর খাসিয়া সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি বনভূমি দখল করে এসব পানের জুম গড়ে তুলেছেন। এলবিনটিলা গ্রামের আলবার্ট গাবিলের ছেলে লোনার খংলা (৪৬)-এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, সংরক্ষিত বনাঞ্চলে এভাবে অবৈধভাবে পানের জুম তৈরির ফলে বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষতি, মাটির ক্ষয় এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পরিবেশবাদী ও স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অপরদিকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় সামাজিক বনায়নে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে বড়লেখা রেঞ্জের সমনবাগ বিট অফিসার রায়হান ইসলাম এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, এ সি এফ সাহেবকে তদন্ত করার জন্য বলেছি। এই বিষয়ে জানতে চাইলে বড়লেখা রেঞ্জ অফিসার নীলোৎপল সরকার বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখবো, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান নির্বাহী কর্মকর্তার পাল্টা অভিযোগে মৌলভীবাজারে আলোড়ন!

১

মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রশিবিরের ছাত্র ও গণজমায়েত

২

বাঁচানোর চেষ্টা – শেষ পর্যন্ত মারা গেল মুখপোড়া হনুমান

৩

শ্রীমঙ্গলে চা বাগানে খৈয়া গোখরা- নিরাপদে উদ্ধার

৪

মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

৫

অচল চিকিৎসা সরঞ্জাম, অনুপস্থিতি ও প্রেষণে সেবা ব্যাহত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকসহ ১ম শ্রেণীর ৪৪ টি পদ শূন্য!

৬

মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির উদ্যোগে জাতীয় অধ্যাপক ডাক্তার ইব্রাহিম স্মরণে ফ্রি চিকিৎসা ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮

৩১ আগস্ট মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

৯

রাজধানী ঢাকায় বৃহত্তর জশনে জুলুস পালিত হবে ১২ই রবিউল আউয়াল

১০

মৌলভীবাজারে মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

১১

বড়লেখায় বনভূমি উজাড় করে পানের জুম – হুমকিতে জীববৈচিত্র্য

১২

মৌলভীবাজারে প্রশাসন ও বিআরটিএ দপ্তরের রহস্যময় উদারতায় ২-সহস্রাধিক সিএনজি অটোটেম্পুর (টমটম) ৪০ কোটি টাকার ট্যাক্স ফাঁকি!

১৩

মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা

১৪

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ

১৫

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি

১৬

শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

১৭

প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৮

মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহীর অবহেলায় সনদপত্র ও প্রশিক্ষণ বঞ্চিত সহস্রাধিক প্রশিক্ষণ উত্তীর্ণরা

১৯

“জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নড়াইল জেলা বিএনপির মৌন মিছিলে নড়াইল জেলা যুবদল”

২০