pressjalalurrahman
৩০ অগাস্ট ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩১ আগস্ট মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

​সানজানা বাপ্পী, মৌলভীবাজার : মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির ৪৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সাধারণ মানুষের মাঝে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ৩১ আগস্ট (সোমবার) দিনব্যাপী উদযাপনের অংশ হিসেবে মৌলভীবাজার ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে অর্ধদিবস-ব্যাপী ফ্রি ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
​আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ সেবামূলক ক্যাম্পটি সকাল ৮:৩০ ঘটিকায় শুরু হয়ে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় আসা সেবা গ্রহীতাদের বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা করা হবে। পাশাপাশি উপস্থিত রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাসেবা ও পরামর্শ এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
​প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ডায়াবেটিস একটি নীরব ঘাতক ব্যাধি। সচেতনতার অভাব ও অজ্ঞতার কারণে অনেকেই প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত করতে পারেন না, যা পরবর্তীতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণ মানুষের মাঝে প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্তকরণ ও সচেতনতা সৃষ্টি করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিখুঁত ও নির্ভুল রক্তের সুগার পরীক্ষার স্বার্থে সেবা নিতে আসা নতুন রোগীদের সকালে খালি পেটে এসে সেবা নিতে।
​মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির এই ফ্রি ক্যাম্পে উপস্থিত হয়ে সর্বস্তরের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ আগস্ট মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

রাজধানী ঢাকায় বৃহত্তর জশনে জুলুস পালিত হবে ১২ই রবিউল আউয়াল

মৌলভীবাজারে মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বড়লেখায় বনভূমি উজাড় করে পানের জুম – হুমকিতে জীববৈচিত্র্য

মৌলভীবাজারে প্রশাসন ও বিআরটিএ দপ্তরের রহস্যময় উদারতায় ২-সহস্রাধিক সিএনজি অটোটেম্পুর (টমটম) ৪০ কোটি টাকার ট্যাক্স ফাঁকি!

মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি

শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১০

মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহীর অবহেলায় সনদপত্র ও প্রশিক্ষণ বঞ্চিত সহস্রাধিক প্রশিক্ষণ উত্তীর্ণরা

১১

“জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নড়াইল জেলা বিএনপির মৌন মিছিলে নড়াইল জেলা যুবদল”

১২

নড়াইল জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৩

নড়াইল সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

১৪

উপদেষ্টা পরিষদের সভায় দু’টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন

১৫

যশোরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্ৰেফতার-০৩

১৬

দৈনিক চিত্রা মেইল অনলাইন পত্রিকার কালিয়া অফিস উদ্বোধন

১৭

আওয়ামী শাসনামলে তথাকথিত সুশীল সমাজ স্বৈরাচারের পদলেহন করেছে: অ্যাটর্নি জেনারেল

১৮

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে : খাদ্য উপদেষ্টা

১৯

খুলনার খানজাহান আলী থানা শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত

২০