রেকর্ডের কথা জানতেন না শান্ত

গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালের নভেম্বরের পর লাল বলের ক্রিকেট আর তিন অঙ্কের দেখা পাননি তিনি। অবশেষে এই টেস্ট দিয়ে সাদা পোশাকে ফর্মে ফিরেছেন শান্ত, সেটাও দারুণ এক রেকর্ড গড়ে।

বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়েছেন শান্ত। টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা বিশ্বের ১৬তম ব্যাটার তিনি। টেস্টে ১৪তম খেলোয়াড় হিসেবে ম্যাচে দুই সেঞ্চুরি করেন শান্ত।

দারুণ এই কীর্তি নিয়ে প্রশ্ন করা হলে ম্যাচসেরা শান্ত বলেন, ‘আমি জানতাম না (এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশ অধিনায়ক)। কিন্তু দলে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।’

প্রথম ইনিংসে শান্তর ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংসে বড় সংগ্রহের ভিত পেয়েছিল বাংলাদেশ। তার সঙ্গে চতুর্থ উইকেটে মুশফিকের ২৬৪ রানের জুটিতে শুরুর ধাক্কা (৪৫/৩) সামাল দেয় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসেও দলের ব্যাটিংয়ের হাল ধরেন শান্ত। এবার তার ১২৫ রানের অপরাজিত এক ইনিংসের মাধ্যমে লঙ্কানদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও ব্যক্তিগত তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারেন শান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান নির্বাহী কর্মকর্তার পাল্টা অভিযোগে মৌলভীবাজারে আলোড়ন!

১

মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রশিবিরের ছাত্র ও গণজমায়েত

২

বাঁচানোর চেষ্টা – শেষ পর্যন্ত মারা গেল মুখপোড়া হনুমান

৩

শ্রীমঙ্গলে চা বাগানে খৈয়া গোখরা- নিরাপদে উদ্ধার

৪

মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

৫

অচল চিকিৎসা সরঞ্জাম, অনুপস্থিতি ও প্রেষণে সেবা ব্যাহত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকসহ ১ম শ্রেণীর ৪৪ টি পদ শূন্য!

৬

মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির উদ্যোগে জাতীয় অধ্যাপক ডাক্তার ইব্রাহিম স্মরণে ফ্রি চিকিৎসা ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮

৩১ আগস্ট মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

৯

রাজধানী ঢাকায় বৃহত্তর জশনে জুলুস পালিত হবে ১২ই রবিউল আউয়াল

১০

মৌলভীবাজারে মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

১১

বড়লেখায় বনভূমি উজাড় করে পানের জুম – হুমকিতে জীববৈচিত্র্য

১২

মৌলভীবাজারে প্রশাসন ও বিআরটিএ দপ্তরের রহস্যময় উদারতায় ২-সহস্রাধিক সিএনজি অটোটেম্পুর (টমটম) ৪০ কোটি টাকার ট্যাক্স ফাঁকি!

১৩

মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা

১৪

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ

১৫

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি

১৬

শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

১৭

প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৮

মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহীর অবহেলায় সনদপত্র ও প্রশিক্ষণ বঞ্চিত সহস্রাধিক প্রশিক্ষণ উত্তীর্ণরা

১৯

“জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নড়াইল জেলা বিএনপির মৌন মিছিলে নড়াইল জেলা যুবদল”

২০